খিজির মোহাম্মদ জুলফিকারঃ শনিবার বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খায়রুন্নেছা বেগমের সভাপতিত্বে ও সহ শিক্ষক গৌরী দে এর সঞ্চালনায় ‘রোকেয়া দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা রোকেয়ার বিভিন্ন লিখনী পাঠ করে এবং শিক্ষকগণ রোকেয়ার জাগরণী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক খায়রুন্নেছা বলেন, রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাঁদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন।
১৮৮০ সারের ৯ ডিসেম্বর তাঁর জন্ম রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয়। রোকেয়া সাখাওয়াত হোসেন, ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। উল্লেখ্য ১৯৩২ সালের ৯ ডিসেম্বর এ মহিয়শী নারী পরলোক গমন করেন।
পরে প্রজেক্টেরের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদশর্ণ করা হয়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












