আগরতলা: উত্তর-পূর্ব ভারতে প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং এর ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দু’দিনব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার (০৭ নভেম্বর) ও মঙ্গলবার (০৮ নভেম্বর) রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে হবে এ আলোচনা সভা।
সোমবার ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় এর উদ্বোধন করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের সংসদ সদস্য জিতেন্দ্র চৌধুরী।
সেকোনি সোসাইটি এবং ভারত সরকারের তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান সংস্থার যৌথ উদ্যোগে এ সভায় বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ও তেল বিশেষজ্ঞের একটি দল অংশ নেবে।
বাংলাদেশের মোট ১১ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা হলেন- পেট্রোবাংলা’র জেনারেল ম্যানেজার মোহম্মদ লতিফুর রহমান ও মোহম্মদ আব্দুল সুলতান, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড’র জেনারেল ম্যানেজার নাদিরা বেগম ও মোহম্মদ আবুল কাশেম, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড’র মোহম্মদ আমির ফয়সাল ও মোহম্মদ মাহামুদুল নওয়াব, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোহম্মদ কামরুল
ইসলাম সরদার ও ম্যানেজার মোহম্মদ শাহজাহান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড’র জেনারেল ম্যানেজার রুকসানা নাজমা ইসাক ও ম্যানেজার মোহম্মদ মেহেদী মাসুদ এবং আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহম্মদ সাখাওয়াত হোসেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












