আল আমিন রানা, কুয়েত প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সোসাইটি ইন কুয়েত (বাদেশিক) কর্তৃক কুয়েতস্থ খাইতান রাজধানী প্যালেস হোটেলের হল রুমে নব নির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদেশিকের সভাপতি হুমায়ন রেজা তোহিদ। অভিষেক অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট বাদেশীকের কায্যকরী কমিটি গঠন করা হয় এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এতে প্রকৌশলী হুমায়ুন রেজা তোহিদ সভাপতি, প্রকৌশলী হযরত আলী সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী আবু সাইদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। উক্ত সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আশরাপ উদ্দিন, কাজী মঞ্জুরুল আলম, শাহ আলম, সামছুল হক, মিহির আলী নির্বাচিত হন।
অনুষ্ঠানের সভাপতি সমাপনি বক্তব্য উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যাহারা এই অনুষ্ঠান সফল করার পেছনে শ্রম দিয়ে সহযোগীতা করছেন, বিশেষ করে বাদেশীক নব নির্বাচিত কমিটির সামছুজ্জামান, শামীম, ফরহাদ, তুহিন, নাছির, জসিম প্রমুখকে ধন্যবাদ জানান।
এছাড়াও অভিষেক উপলক্ষে একটি স্বরণিকা প্রকাশ করা হয় দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান যুগ্ন সম্পাদক প্রকৌশলী ফরহাদ’র উপস্হাপনায় শুরুতে কুয়েত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, এরপর কুয়েতস্থ বাংলাদেশী প্রবাসী শিল্পীবৃন্দ এতে গান পরিবেশনের মাধ্যমে উপস্হিত সকলে আনন্দ উপভোগ করেন।
পরিশেষে নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয় ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












