বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত’র উদ্যোগে প্রবাসী ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতে’র সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেন ও ক্রীড়া সংগঠক হাসান কামালের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েত’র সভাপতি জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী।
বিশেষ অতিথি ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা, হুসেন আজিজ, ফয়েজ কামাল, হুমায়ুন কবির আলী, সাংবাদিক আ হ জুবেদ, নজরুল ইসলাম সাহিন ও শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা আব্দুল মান্নান, কামাল হুসেন, আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিনসহ আরো অনেকে।
খেলাধুলা প্রবাসীদের মন-শরীর দুটাই ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতকে সর্বাত্মক সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব। তবেই প্রবাসীদের কল্যাণে এ সংগঠন সহায়ক হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে অবকাশকালীন ছুটিতে যাওয়া উপলক্ষে ছয় ক্রীড়া সংগঠককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার












