
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) কুয়েত সিটির এক রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ কমিউনিটি নেতা আলীম উদ্দিন, আবুল কালাম,সিকান্দার আলী, নাসের উদ্দিন হাওলাদার, শাহ নেওয়াজ নজরুল, বাহার উদ্দিন,রাশেদ পাঠান,মোঃ ইসমাইল,বিলাল উদ্দিন,
বাবুল শেখ সহ আরও অনেকে।

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাওয়া “বাংলাদেশ কমিউনিটি কুয়েত” সংগঠনটি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা বলেন, এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি অর্ধশতাধিক মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বাংলাদেশে পাঠাতে আর্থিক সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়েতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












