স্পোর্টস ডেস্ক: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসছে না পাকিস্তান ক্রিকেট দল। জুলাই-অগাস্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা ছিল।
বুধবার দিবাগত রাতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এতথ্য জানিয়েছে। পিসিবির বরাতে বিবিসি জানিয়েছে, দুইদেশের পারস্পরিক সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য সিরিজ স্থগিত করা হয়েছে।
পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান বলেন, ২০১১-১২ এবং ২০১৫তে দুই দফা বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। কিন্তু এর মধ্যে কোন ফিরতি ট্যুরে যায়নি বাংলাদেশ। এ বছর বাংলাদেশ পাকিস্তানে খেলতে যেতে পারে কিনা, সে আলোচনা কোনো ফলাফল ছাড়া শেষ হওয়ায়, তৃতীয় সফরটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পিসিবি বাংলাদেশকে দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বিসিবি তা নাকচ করে দিয়েছে। বাংলাদেশ সর্বশেষ ২০০৭-০৮ সালে পাঁচটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করেছিল।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












