নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ১৭ই জুন রোজ রোববার কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার শেরে-এ বাংলা রেস্টুরেন্টে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম কুয়েতের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও মাদার অব ডেমোক্রেসি বাংলাদেশ, দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনার্থে দোয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হুসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান লিটন এবং সাংগঠনিক সম্পাদক মোল্লা জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-মামুন, সিনিয়র সহ সভাপতি তৈবুর রহমান,লোকমান আহমেদ জাহিদ, হাজী মোহাম্মদ নাছির, লতিফ বেপারী, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, সেন্টু হাওলাদার প্রমুখ।
বক্তব্য রাখেন, ইমন খাঁন, আমান উল্লাহ্ আমান, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ কামাল সহ অনেকে।
বক্তব্য দিতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। এ কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এই কথার বাস্তবতা খুজে পাওয়া মুশকিল। তবে প্রবাসী জীবনের যে আনন্দটুকু আমাদের জুটে, সেটি আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হয়, এ কথাও যোগ করেন নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা দেশ- বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছাও জানান।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার কারামুক্তি দাবী করে নেতৃবৃন্দরা বক্তব্য দেয়ার পাশাপাশি খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়াও করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












