বরিশাল: পঁচা বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে বরিশালের তিনটি খাবার হোটেলকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ও মাসুদা আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা আমাদের প্রতিনিধিকে জানান, দুপুরে লঞ্চঘাট এলাকায় পঁচা বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে মা রেস্টুরেন্ট, মায়ের দোয়া হোটেল ও নিউ আরাফাত হোটেলকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।











