অগ্রদৃষ্টি ডেস্ক: বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে একই পরিবারের বাবা-মা ও শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
এ সময় পরিবারটি মোটরসাইকেল করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
গত দুইদিনে বাংলাদেশে বজ্রপাতে অন্তত ১০জন নিহত হয়েছেন।
কবিরহাট থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, একটি পরিবহন সংস্থার কর্মচারী সাইদুল হক তার স্ত্রী এবং ২ বছরের সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে একটি অনুষ্ঠানে অংশ নিতে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে বৃষ্টি নামলে আশ্রয়ের তারা আশ্রয়ের জন্য একটি বাড়ির সামনে দাঁড়ান। এ সময় বজ্রপাতে তিনজনই মারা যান।
সোমবার তিন জেলায় বজ্রপাতে সাতজন মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
বাংলাদেশে মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাত্র দুইদিনে বজ্রপাতে ৮১জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০১২ সালে সুনামগঞ্জের একটি মসজিদের উপর বজ্রপাতে একইসঙ্গে ১৩জন মুসল্লি নিহত হন।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












