১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার (০৯ আগস্ট) স্মরণসভার আয়োজন করেছে আওয়ামী শিল্পী গোষ্ঠী।
এদিন বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির রিহার্সেল কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (০৮ আগস্ট) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শোক সভায় প্রধান অতিথি থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং গোলাম কুদ্দুস বিশেষ অতিথি সহ রাজনৈতিক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
সভায় সভাপত্বি করবেন আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদল।











