=====মিশুক সেলিম
স্কুল কলেজ পালানো শিক্ষার্থীর মতো ঝোলা
কাঁধে আমি প্রতিদিন রাজপথ মাড়িয়ে বেড়াই,
স্ব-রচিত বই নিয়ে নগ্ন পায়ে থমকে দাঁড়াই ।
উত্যপ্ত দুপুরে শিরিষ গাছের শীতল ছায়ার ফাঁকে
রৌদ্র গলে আসা তপ্ত পিচঢালা পথে রক্ত ঝরাই।
আমি মুক্তিযুদ্ধের ঝাপটায় ঘরবাড়ি, দু’সন্তান
হারানো এক নির্ভীক বিপর্যস্ত জীবনসংগ্রামী,
তোমাদের ভাষায় বলো একাত্তরের মা জননী।
বার্ধক্যের চাপে গালের ওপর স্পষ্ট ভেসে ওঠা
রেখাগুলোর ফাঁকে হায়েনার চিহ্ন আছে অদ্যাবদী।
ভাঙা খাট জরাজীর্ণ ঘর,টেলিভিশন-পত্রিকায়
আমাকে নিয়ে ভূড়ি-ভূড়ি হৃদয় বিদারক খবর,
তাজ্জব হয়ে দু-নয়নে দেখি মুহুর্ত ধরার ঝড়,
তোমারই মাঝে তুমি নেই, সে কথা কি করে বুঝি,
আজ আমি নগরীর চেরাগি মোড়ের লুসাই ভবনের
চতুর্থ তলায় বসে শুধুই এ জীবনের মানে খুঁজি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












