অগ্রদৃষ্টি ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়া নায়ক মাশরাফি বিন মুর্তজাকে টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে মাশরাফি সমর্থক গোষ্ঠী।
বুধবার ফেনীর সিন্দুরপুরে প্রিয় ক্রিকেটারকে ফিরিয়ে আনার দাবিতে এ মানববন্ধন করেন মাশরাফি ভক্তরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক নোয়াখালী সংবাদ ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলার ক্রিকেটকে এখনো তোমার অনেক কিছু দেবার বাকি আছে। তুমি বাংলার ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। মাশরাফিকে টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে পুনরায় ফিরে আনা হোক।
তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে মাশরাফির বিকল্প নেই। বক্তারা অবিলম্বে মাশরাফিকে আবার টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সাহাদাত হোসেন সাকিল-এর সঞ্চালনায় মানববন্ধন অন্যান্নদের মাঝে আরো উপস্থিত ছিলেন, রােখন আলাউদ্দিন, মাহমুদুল হাসান জনি, নুরনবী, মহিউদ্দিন, জাকির হোসেন, এমদাদ প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












