এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় থানা চত্তরে জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ ও মাদক প্রতিরোধে কমিনিউটি পুলিশিং কমিটির উদ্দোগে জনপ্রতিনিধি ও সুধী জনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোকসেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র মোঃ মুরর্তুজা সরকার মানিক, সহকারী পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল এর মোঃ ফয়জুর রহমান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মওলানা মোহাম্মদ নবীউল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের সহ ইউপি চেয়ারম্যান গণ। মতবিনিময় সভায় জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত ফুলবাড়ী গঠনের লক্ষে মতামত প্রদান করেন উপজেলার বিভিন্ন স্তরের পেশাজীবি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মসজিদের ঈমামগণ ও মন্দিরের পুরোহীতগণ। এছাড়া মতবিনিময় সভায় ফুলবাড়ীর বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ, জন প্রতিনিধি ও সাংবাদিক গন অংশগ্রহন করেন। মত বিনিময় সভাটি আয়োজনে ছিলেন ফুলবাড়ী থানা পুলিশ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












