স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। হয়েছেন দু’বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। তবে দু’বছর ক্লাবহীন আছেন তিনি। তাই ২০১৮ সালে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা আইকন।
এ ব্যাপারে এক প্রেস কনফারেন্সে রোনালদিনহো বলেন, ‘এই সুযোগ, আমি মনে করি পরবর্তী বছরে অফিসিয়ালি ফুটবলকে গুডবাই বলছি। আমি কিছু বিদায়ী ম্যাচ খেলতে পারি যেসব টিমের হয়ে খেলেছিলাম। এটা এমন কিছু যা নিয়ে আমাদের শিগগিরই চিন্তা করতে হবে। ’
তিনি আরও বলেন, ‘ফুটবল থেকে অবসরের পর আমি আমার মিউজিক্যাল প্রজেক্ট, আমার ফুটবল স্কুল নিয়ে সামনে এগোবো। এটা আমার কাছে নতুন কিছু, এর সঙ্গে মানিয়ে নিতে হবে। ’
২০১৫ সালের সেপ্টেম্বরে মাত্র তিন মাসের মাথায় পারস্পরিক সমঝোতায় ফ্লুমিনেন্স ছাড়েন রোনালদিনহো। এরপর তাকে আর কোনো ক্লাবে দেখা যায়নি। এ বছরের শুরুতে তার এজেন্ট ইঙ্গিত দিয়েছিলেন অন্য আরেকটি পেশাদার ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন ২০০২ বিশ্বকাপ জয়ী। কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। বরং বিশ্বজুড়ে প্রদর্শনী ম্যাচ খেলে বেড়াচ্ছেন সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
বার্সার শুভেচ্ছাদূত এবার নিজেই নিশ্চিত করেছেন আগামী বছরই প্রফেশনাল ফুটবল অধ্যায়ের ইতি টানবেন যেটি শুরু করেছিলেন শৈশবের ক্লাব গ্রেমিওর হয়ে ১৯৯৮ সালে। ফুটবলের বাইরে ফোকাস রাখতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছেন।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












