খেলাধুলা ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর গোলে সাউথ্যাম্পটনকে হারিয়েছে লিভারপুল। রোববার রাতে সাউথ্যাম্পটনের বিপক্ষে ইয়ুর্গেন ক্লপের দলের জয়টি ২-০ গোলের। লিগের প্রথম পর্বে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ৩-০ গোলে জিতেছিল ‘অলরেড’ খ্যাত দলটি।
প্রতিপক্ষের মাঠে ষষ্ঠ মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় লিভারপুল। সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে সালাহর আড়াআড়ি পাস থেকে পাওয়া বল নিখুঁত শটে ঠিকানায় পৌঁছে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।
সালাহ-ফিরমিনোর মিলিত প্রচেষ্টায় ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় লিভারপুল। ফিরমিনোকে বল বাড়িয়ে ডি-বক্সের ভেতরে ছোটা সালাহ সতীর্থের দারুণ ফ্লিক থেকে পাওয়া ফিরতি বল সহজেই জালে পাঠান। লিভারপুলের জার্সিতে চলতি মৌসুমে মিশরের এই ফরোয়ার্ডের গোল হলো ২৯টি।
৭১তম মিনিটে ফিরমিনোর শট শেষ মুহূর্তে পা বাড়িয়ে আটকান সাউথ্যাম্পটন গোলরক্ষক। এরপর সালাহর ফিরতি শট বাইরের জাল কাঁপালে ব্যবধান বাড়েনি। ২৭ ম্যাচে ১৫ জয় ও নয় ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। চলতি লিগে ১১তম হারের স্বাদ পাওয়া সাউথ্যাম্পটন ২৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












