অগ্রদৃষ্টি ডেস্কঃ আজ আমাদের প্রিয় সহকর্মী, অগ্রদৃষ্টি অনলাইন নিউজ পেপার এর বিশেষ প্রতিনিধি বদরুল আলম চৌধুরীর শুভ জন্মদিন।
অগ্রদৃষ্টি পরিবার বদরুল আলম চৌধুরীকে জানাচ্ছে লাল গোলাপ শুভেচ্ছা, পাশাপাশি দীর্ঘায়ু কামনা করছে।
কবিতার ভাষায় আমরা বলতে চাই,
প্রত্যুষ আলো পড়েছে চোখে, চোখ মেলে তাকাও! আগামী আজ ডেকেছে তোমায়, হাত বাড়িয়ে দাও ! জীবন হোক ছন্দময়, স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক তোমার জন্মদিন !
জন্মদিন, শুভ জন্মদিন !!!
ফুলেরা ফুটেছে হাসি মুখে, বাড়ছে ভ্রমরের গুঞ্জন, পাখিরাও গাইছে নতুন সুরে, জানাতে তোমায় অভিনন্দন ! নদীতে বইছে খুশির জোয়ার, বাতাসে সুবাসিত কলরব, তোমাকে নিয়েই মাতামাতি, আজ তোমার জন্যই সব !
জীবনে হও অনেক বড়, পৃথিবীকে করো ঋণী, গাইবে সবাই তোমার জয়গান, রাখবে মনে চিরদিনি ! জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক, তোমার জন্মদিন! জন্মদিন শুভ জন্মদিন !!!
অগ্রদৃষ্টির প্রধান সম্পাদক আ হ জুবেদ আমাদের প্রিয় সহকর্মীর র্দীঘায়ু কমনা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভাকাঙ্খী:
অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











