আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতা এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চলবে। এটি তার দেশের সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আসাদ।
তিনি রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে সম্প্রচারিত এক ভাষণে বলেন, “আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব… এবং এ যুদ্ধের ধারাবাহিকতায়ই গৌতা অভিযান চালানো হচ্ছে।”
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি এবং সামরিক অভিযানের মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। সংঘর্ষের মধ্যেই গত দু’দিনে সিরিয়ার সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিয়েছে।
রাশিয়ার প্রস্তাবনায় প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পূর্ব গৌতায় যে মানবিক যুদ্ধবিরতি থাকে সেকথা উল্লেখ করে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদ। ওই অঞ্চলে আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দিতে প্রতিদিন এ যুদ্ধবিরতি কার্যকর হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট এ সম্পর্কে আরো বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেয়ার পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলতে থাকবে।
পূর্ব গৌতায় মানবিক পরিস্থিতির ব্যাপারে পাশ্চাত্যের উদ্বেগকে তিনি ‘হাস্যকর মিথ্যা অভিযোগ’ বলে নাকচ করে দেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, “কিছুদিন পরপরই পাশ্চাত্য মানবিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তৃতা-বিবৃতি দেয় তা অত্যন্ত হাস্যকর মিথ্যা। পশ্চিমা নেতাদের মতোই তাদের দাবিগুলিও হাস্যকর।”
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে জঙ্গি নিয়ন্ত্রিত পূর্ব গৌতা এলাকায় প্রায় চার লাখ মানুষ বসবাস করেন। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে এলাকাটি নিয়ন্ত্রণকারী উগ্র তাকফিরি জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষ হচ্ছে। সন্ত্রাসীরা তাদের আশু পরাজয় ঠেকাতে রাজধানী দামেস্ক লক্ষ্য করে কামানের গোলা ও মর্টার শেল নিক্ষেপ করছে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ার সেনাবাহিনী কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের পশ্চিমা অভিযোগের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালানোর অজুহাত সৃষ্টি করার জন্য এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। পার্সটুডে
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












