ডেস্ক নিউজ : যুবক থানায় গিয়েছিলেন একটি অভিযোগ দায়ের করতে। সেখানে থাকা পুলিশ কর্মকর্তা বললেন, ‘আগে আমার পা-টা টিপে দাও, তারপর অভিযোগ শুনব।’
কী আর করা। নিরুপায় যুবক থানার কর্তার পা টিপতে শুরু করলেন। রুমে অন্য এক লোক বসা ছিলেন। তিনি সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিকমাধ্যমে ছেড়ে দিলেন। যথাযথ ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
ভারতের ভূপালের এ ঘটনার খবর আজ সোমবার প্রকাশিত হয়েছে টাইমস অব ইন্ডিয়াসহ অন্যান্য সংবাদমাধ্যমে। এরপর ভিডিওর সূত্র ধরে চিহ্নিত করা হয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা লিলাধরকে। ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সুত্র : যুগান্তর
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












