খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ পুলিশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) ফাইনাল ম্যাচ আজ উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্স মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ডিএমপি ক্রিকেট দল রাজশাহী রেঞ্জ ক্রিকেট দলকে ৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
২০ ওভারের খেলায় টসে জিতে ডিএমপি দল প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী রেঞ্জ দল ১০ উইকেটে সংগ্রহ করেছে মাত্র ৮৯ রান। ডিএমপি’র ফরিদ আহমেদ ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। এচাড়া রাজশাহী রেঞ্জের বনি ইয়ামিন ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছেন। টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ১৫টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট উপ-কমিটির সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসবির অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি বিনয় কৃষ্ণ বালা, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ আবুল কাশেম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












