আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ বার্তা সংস্থা রিয়া নোভোস্তি এ সংবাদ প্রকাশ করেছে।
বার্তা সংস্থাটি জানায়, গত ২০ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান ট্রাম্প।
গতকাল সোমবার (০২ এপ্রিল) পুতিনের সহকারী ইউরি উশাকভ মস্কোয় বলেছেন, “আমাদের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোনালাপের সময় ট্রাম্প তাদের মধ্যে প্রথম বৈঠকের স্থান হিসেবে হোয়াইট হাউজের নাম প্রস্তাব করেন।”
ওয়াশিংটনের পক্ষ থেকেও একই খবরের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, বৈঠকের জন্য হোয়াইট হাউজ ছাড়া আরো কিছু স্থানের নামও প্রস্তাব করেছেন ট্রাম্প।
হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেছেন, “গত ২০ মার্চ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সর্বশেষ ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট পুতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অদূর ভবিষ্যতে’ তারা একটি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এবং বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে হোয়াইট হাউজসহ আরো কিছু স্থানের নাম প্রস্তাব করা হয়েছে।”
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












