ডেস্ক রিপোর্ট: বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং আসামিপক্ষের খালাস চেয়ে করা আপিলের রায় ঘোষণা হবে আজ রোববার।
বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাই কোর্ট বেঞ্চ রোববার আলোচিত এ মামলার রায় ঘোষণা করবে।
হাই কোর্টের বিশেষ এই বেঞ্চের অপর দুই সদস্য হলেন-বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
এক বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর গত ১৩ এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে আদালত। তার সাত মাস ১২ দিন পর মামলাটির রায় ঘোষণা করতে যাচ্ছে হাই কোর্ট।











