পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর শহরের আবাসিক রাব্বী হোটেলে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজারসহ এক দেহব্যবসায়ীকে খদ্দেরসহ আটক করেছে। এ সময় এক মহিলা দালাকেও আকট করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হোটেল ম্যানেজারকে এক মাস ও অন্য তিন জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- রাব্বী হোটেলের ম্যানেজার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের অরুন মিস্ত্রী (৬০), জেলার ভান্ডারিয়া উপজেলার মিঠা বাড়িয়া গ্রামের লোকমান হোসেন (৪০), একই গ্রামের পারভীন আক্তার (৩০) ও সদর উপজেলার কালিকাঠী গ্রামের মোসাম্মদ সোনিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে এগারটার দিকে বরিশাল র্যাব-৬ ও পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল যৌথভাবে রাব্বী হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষে অনৈতিক কার্যকলাপ চালানোর সময় লোকমান ও পারভীনকে আটক করে। অনৈতিক কার্যকলাপে সহায়তা করার দায়ে পুলিশ হোটেল ম্যানেজারকেও আটক করে।
পরে তাদেরকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামানের মোবাইল কোর্টে হাজির করা হলে তিনি হোটেল ম্যানেজারকে এক মাস ও অন্য তিন জনকে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
র্যাব ও পুলিশ সদস্যরা হোটেল থেকে প্রচুর পরিমানে কন্ডমও উদ্ধার করে। পরে সেগুলো হোটেল প্রাঙ্গনে পুড়িয়ে ফেলা হয়।
উল্লেখ্য রাব্বী হোটেলটি শহরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ঘেঁষে এবং পিরোজপুর সদর থানা ও শহর পুলিশ ফাঁড়ির মধ্যবর্তী স্থানে অবস্থিত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই হোটেলে দিনে এবং রাতে সময় অসামাজিক কার্যক্রম চলে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












