ডেস্ক নিউজ : সাহসিকতার সাথে দায়িত্ব পালন করায় এবারের পুলিশ সপ্তাহে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পাচ্ছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম (পিপিএম) ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ পিপিএম।
পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো পদকপ্রাপ্ত ১৮২ জনের তালিকায় তাদের নাম পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ। মঙ্গলবার রাতে আলাপকালে তিনি বলেন, কাজ করলে কাজের প্রতিদান পাওয়া যায়। নিষ্ঠার সাথে যার যে কাজ তা করলে প্রতিদান পাওয়া যায়। আর প্রতিদান পেলে উৎসাহিত হয় সে।
পদক পাওয়ায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সহকর্মীরা আন্তরিকভাবে সহযোগিতা করেন বলেই বড় বড় মামলার জট খোলা সম্ভব হয়েছে। অনেক ঘটনাও ঘটার আগেই প্রতিরোধ করা গেছে। এছাড়া উর্দ্ধতন কর্তৃপক্ষের সঠিক দিক নির্দেশনায় তিনি তার দায়িত্বে সফলতা পাচ্ছেন বলেও জানান।
অশোক আরো বলেন, সকলের ভালোবাসায় অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। সবার আন্তরিক সহযোগিতাই আমার কাজের অনুপ্রেরণা। টাঙ্গাইলের পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ দ্বিতীয়বারের মত এ পদক পেলেন।
উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহে সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে তাদের বিশেষ এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারটি ক্যাটাগরিতে এবার সাহসিকতার জন্য ৩০ জনকে বিপিএম, সেবার স্বীকৃতি হিসেবে ২৮ জনকে বিপিএম-সেবা, সাহসিকতার জন্য ৭১ জনকে পিপিএম ও সেবার স্বীকৃতি হিসেবে পিপিএম-সেবা পাবেন ৫৩ জন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












