Menu |||

পিছিয়ে থেকেও পয়েন্ট বাঁচালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে আতিথ্য নেওয়া আর্জেন্টিনা ২-২ গোলে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি করে নেওয়া ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টাইনরা।

স্তাদিও অলিম্পিকো মেট্টোপলিটানো দি মেরিডায় আলবেসেলিস্তাদের আতিথিয়েতা জানায় ভেনেজুয়েলা।

আর্জেন্টিনার হয়ে এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। চোট নিয়েই আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসা এ তারকা। সে ম্যাচে তার একমাত্র গোলেই জয় পায় এদগার্দো বাউজার শিষ্যরা। একই সঙ্গে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নামতে পারেননি ক্রমেই মেসির উত্তরসূরি হিসেবে পরিচিতি লাভ করা পাওলো দিবালা। গত ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন।

এ ম্যাচের আগে দু’দলের শেষ ১২ বারের দেখায় ১১টি ম্যাচেই জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। ২০১১ সালের অক্টোবরে ভেনেজুয়েলা একমাত্র জয়টি পেয়েছিল।

মেসি-দিবালাকে ছাড়া আর্জেন্টাইনদের আক্রমণভাগে নেতৃত্ব দেন এরিক লামেলা, এভার বানেগা আর প্রাতো। তবে, শুরুর একাদশে আরও ছিলেন গোলরক্ষক সার্জিও রোমেরো, জাবালেতা, অতামেন্ডি, ফুনেস মোরি, মার্কোস রোহো, লুকাস বিগলিয়া, হাভিয়ের মাশ্চেরানো এবং ডি মারিয়া।

ম্যাচের শুরু থেকে সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, হাভিয়ের পাস্তোরে আর এজিকুয়েল লাভেজ্জির অভাববোধ করতে থাকে গত বিশ্বকাপের রানার্সআপরা। ১৬তম মিনিটে এভার বানেগার ৩০ গজ দূর থেকে নেওয়া শট ভেনেজুয়েলার গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

২০তম মিনিটে রোহোর দারুণ পাস থেকে বল পান ডি মারিয়া। সেখান থেকে বল গিয়ে পড়ে আগুয়ান প্রাতোর পায়ে। তবে, নতুন এই আর্জেন্টাইন তারকা ভেনেজুয়েলার বক্সে সুবিধা আদায় করতে পুরোপুরি ব্যর্থ হলে গোলবঞ্চিত হয় এদগার্দো বাউজার শিষ্যরা। বরং দুই মিনিট পরেই কাউন্ডার অ্যাটাকে ভেনেজুয়েলার তারকা রোনদোনের আক্রমণ ঠেকাতে কেঁপে উঠেছিল অথিতিরা। ৩২ মিনিটের মাথায় আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন প্রাতো।

৩৫ মিনিটের মাথায় লিড নেয় ভেনেজুয়েলা। স্বাগতিকদের হয়ে গোল করেন হুয়ান পাবলো অ্যাকোস্টা। রোনদনের ক্রস থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করেন তিনি। ফলে, ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে মার্টিনেজের শট জাবালেতা ফিরিয়ে না দিলে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারতো ভেনেজুয়েলা। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ভেনেজুয়েলা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টাইনরা। গত জুনে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার আর্জেন্টাইনরা ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়েছিল।

৫৩ মিনিটে দ্বিতীয়বারের মতো লজ্জায় পড়তে হয় আর্জেন্টিনাকে। রোনদনের দারুণ অ্যাসিস্ট থেকে ভেনেজুয়েলাকে দ্বিতীয়বারের মতো লিড পাইয়ে দেন আলেকজান্ডার মার্টিনেজ (২-০)।  রোমেরোকে পুরোপুরি বোকা বানিয়ে ডানপায়ের আলতো শটে গোল করেন তিনি। খেলার ৫৮তম মিনিটে ব্যবধান কমান আর্জেন্টিনার প্রাতো। তার শটটি স্বাগতিকদের ডিফেন্সে বাঁধা পেলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় স্কোর করতে সফল হন তিনি। ফলে, স্কোর দাঁড়ায় ২-১।

৬৬ মিনিটে ভেনেজুয়েলার গোলরক্ষক দলকে বাঁচাতে দারুণ একটি সেভ করেন। ডি মারিয়ার জোরালো শট ফিরিয়ে দেন তিনি। এক মিনিট পর লামেলার বদলি হিসেবে মাঠে নামেন মার্টিন কোরেয়া। ৭১ মিনিটে বিগলিয়ার বদলি হয়ে মাঠে নামেন নিকোলাস।

৮৩ মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। অতামেন্ডির গোলে ম্যাচে বাউজার শিষ্যরা। ডি মারিয়ার কর্নার থেকে উড়ে আসা বল গিয়ে পড়ে অতামেন্ডির সামনে, আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় গোলটি করতে ভুল করেননি তিনি। স্কোর দাঁড়ায় ২-২।

ম্যাচের বাকিটা সময়ে আর কোনো গোল না হলে এই স্কোর নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা-ভেনেজুয়েলাকে। বাছাইপর্বের অষ্টম ম্যাচ শেষে আর্জেন্টাইনদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ১৫। শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৬।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

» প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

» কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

» ​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

» মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

» কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

» জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

» বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

পিছিয়ে থেকেও পয়েন্ট বাঁচালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে আতিথ্য নেওয়া আর্জেন্টিনা ২-২ গোলে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি করে নেওয়া ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টাইনরা।

স্তাদিও অলিম্পিকো মেট্টোপলিটানো দি মেরিডায় আলবেসেলিস্তাদের আতিথিয়েতা জানায় ভেনেজুয়েলা।

আর্জেন্টিনার হয়ে এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। চোট নিয়েই আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসা এ তারকা। সে ম্যাচে তার একমাত্র গোলেই জয় পায় এদগার্দো বাউজার শিষ্যরা। একই সঙ্গে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নামতে পারেননি ক্রমেই মেসির উত্তরসূরি হিসেবে পরিচিতি লাভ করা পাওলো দিবালা। গত ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন।

এ ম্যাচের আগে দু’দলের শেষ ১২ বারের দেখায় ১১টি ম্যাচেই জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। ২০১১ সালের অক্টোবরে ভেনেজুয়েলা একমাত্র জয়টি পেয়েছিল।

মেসি-দিবালাকে ছাড়া আর্জেন্টাইনদের আক্রমণভাগে নেতৃত্ব দেন এরিক লামেলা, এভার বানেগা আর প্রাতো। তবে, শুরুর একাদশে আরও ছিলেন গোলরক্ষক সার্জিও রোমেরো, জাবালেতা, অতামেন্ডি, ফুনেস মোরি, মার্কোস রোহো, লুকাস বিগলিয়া, হাভিয়ের মাশ্চেরানো এবং ডি মারিয়া।

ম্যাচের শুরু থেকে সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, হাভিয়ের পাস্তোরে আর এজিকুয়েল লাভেজ্জির অভাববোধ করতে থাকে গত বিশ্বকাপের রানার্সআপরা। ১৬তম মিনিটে এভার বানেগার ৩০ গজ দূর থেকে নেওয়া শট ভেনেজুয়েলার গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

২০তম মিনিটে রোহোর দারুণ পাস থেকে বল পান ডি মারিয়া। সেখান থেকে বল গিয়ে পড়ে আগুয়ান প্রাতোর পায়ে। তবে, নতুন এই আর্জেন্টাইন তারকা ভেনেজুয়েলার বক্সে সুবিধা আদায় করতে পুরোপুরি ব্যর্থ হলে গোলবঞ্চিত হয় এদগার্দো বাউজার শিষ্যরা। বরং দুই মিনিট পরেই কাউন্ডার অ্যাটাকে ভেনেজুয়েলার তারকা রোনদোনের আক্রমণ ঠেকাতে কেঁপে উঠেছিল অথিতিরা। ৩২ মিনিটের মাথায় আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন প্রাতো।

৩৫ মিনিটের মাথায় লিড নেয় ভেনেজুয়েলা। স্বাগতিকদের হয়ে গোল করেন হুয়ান পাবলো অ্যাকোস্টা। রোনদনের ক্রস থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করেন তিনি। ফলে, ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে মার্টিনেজের শট জাবালেতা ফিরিয়ে না দিলে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারতো ভেনেজুয়েলা। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ভেনেজুয়েলা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টাইনরা। গত জুনে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার আর্জেন্টাইনরা ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়েছিল।

৫৩ মিনিটে দ্বিতীয়বারের মতো লজ্জায় পড়তে হয় আর্জেন্টিনাকে। রোনদনের দারুণ অ্যাসিস্ট থেকে ভেনেজুয়েলাকে দ্বিতীয়বারের মতো লিড পাইয়ে দেন আলেকজান্ডার মার্টিনেজ (২-০)।  রোমেরোকে পুরোপুরি বোকা বানিয়ে ডানপায়ের আলতো শটে গোল করেন তিনি। খেলার ৫৮তম মিনিটে ব্যবধান কমান আর্জেন্টিনার প্রাতো। তার শটটি স্বাগতিকদের ডিফেন্সে বাঁধা পেলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় স্কোর করতে সফল হন তিনি। ফলে, স্কোর দাঁড়ায় ২-১।

৬৬ মিনিটে ভেনেজুয়েলার গোলরক্ষক দলকে বাঁচাতে দারুণ একটি সেভ করেন। ডি মারিয়ার জোরালো শট ফিরিয়ে দেন তিনি। এক মিনিট পর লামেলার বদলি হিসেবে মাঠে নামেন মার্টিন কোরেয়া। ৭১ মিনিটে বিগলিয়ার বদলি হয়ে মাঠে নামেন নিকোলাস।

৮৩ মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। অতামেন্ডির গোলে ম্যাচে বাউজার শিষ্যরা। ডি মারিয়ার কর্নার থেকে উড়ে আসা বল গিয়ে পড়ে অতামেন্ডির সামনে, আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় গোলটি করতে ভুল করেননি তিনি। স্কোর দাঁড়ায় ২-২।

ম্যাচের বাকিটা সময়ে আর কোনো গোল না হলে এই স্কোর নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা-ভেনেজুয়েলাকে। বাছাইপর্বের অষ্টম ম্যাচ শেষে আর্জেন্টাইনদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ১৫। শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৬।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 5 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।