আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌরসভাধীন বাবুপাড়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তোফা শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় ল্যাম্বহাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ……………………..রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্য জনিত রোগে ভুগছিলেন। শনিবার সকাল ১০ টায় পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তোফার রাষ্ট্রীয় মর্যদার পর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে তাকে পার্বতীপুর রেলওয়ে পাওয়ারহাউজ কবরস্থানে দাফন কার্য সম্পাদন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে , ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ ও গুনগ্রাহী রেখে যান। তিনি বাংলাদেশ রেলওয়েতে অবসরপ্রাপ্ত পে-কার্ক ও রেলওয়ে মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।
মরহুমের জানাযার নামাজে উপস্থতিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা সভঅপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম প্রামানিক, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা ভাইচ চেয়ারম্যান (মহিলা) লতিফা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের পৌর সভাপতি ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মন্জুরুল হক মন্জু, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি আ: গফুর, সাধারণ সম্পাদক আবু হাতেম আলী, মানবকথা ডট কম এর সম্পাদক ডা:মো: রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক খতিবর রহমান, সহকারী শিক, সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












