আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস হতে সকাল ১১টায় একটি র্যালী বের হয়ে থানা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে বিভিন্ন প্রকার স্লোগানের মধ্যে ছিলো, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস, হাতের কাছে আছে ডিম সিদ্ধ করে খেয়ে নিন, ডিম খেলে প্রতিদিন ব্রেন বুদ্ধি হবে অসীম ইত্যাদি।
র্যালী শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইদ্রীস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা পাণিসম্পদ ভেটেনারী সার্জন ডাঃ আসাদুজামান, ভেটেনারী ফিল্ড এসিট্যান্ট খলিলুর রহমান, ব্রীজ ফার্মাসিটিক্যাল লিমিটেডের পার্বতীপুর প্রতিনিধি আহসানুল কবির ও পার্বতীপুর দুগ্ধ খামার সমিতির সভাপতি আকতার হোসেন প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












