আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, দেশটির পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ। ওয়াশিংটন ডিসি’র হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
পাক অর্থমন্ত্রী বলেন, তার দেশের পরমাণু সম্পদের পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের পাশাপাশি পরমাণু নিরাপত্তা ব্যবস্থা বিশাল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।
এ ছাড়া, পাকিস্তান আঞ্চলিক দেশগুলোকে পরমাণু নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে বলেও জানান তিনি। ইসহাক দার বলেন, পাকিস্তানের পরমাণু নিরাপত্তা সংক্রান্ত সেন্টার ফর এক্সিলেন্সে এ প্রশিক্ষণ দেয়া হয়। পাকিস্তানের অর্থনীতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে এ সব কথা বলেন তিনি।
সূত্র : পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












