অগ্রদৃষ্টি ডেস্ক::: একাত্তরের মানবতাবিরোধী অপরধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে ‘পাকিস্তানের আপত্তিকর বিবৃতি’র সুমচিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানকে সমুচিত জবাব দিন। দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা নিয়ে তাদের বিবৃতি কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। পাকিস্তানের হাইকমিশনারকে কড়া ভাষায় এর প্রতিবাদ জানান।’
মন্ত্রিসভার এক অনির্ধারিত আলোচনায় ফাঁসির রায় কার্যকর করা নিয়ে পাকিস্তানের বিবৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাইব্যুনালের বিচারকে ‘ত্রুটিপূর্ণ বিচার’ উল্লেখ করে পাকিস্তান সরকারের পক্ষ থেকে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ করেছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দুর্ভাগ্যজনকভাবে ফাঁসি কার্যকর করা হয়েছে।’
এতে আরো বলা হয়, ‘১৯৭১ সালের ঘটনার ব্যাপারে বাংলাদেশে যে ত্রুটিপূর্ণ বিচার চলছে সে বিষয়ে আমরা আন্তর্জাতিক প্রতিক্রিয়া লক্ষ করেছি।’
পাকিস্তান সরকারের ওই বিবৃতির রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক চিঠিতে সোমবার বেলা আড়াইটার মধ্যে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করে তাদের বিবৃতির ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












