জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : পরিবেশ মন্ত্রাণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গ্রহীত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ও উদ্ধাবনী এবং যুযোপযোগী কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ গ্রীন স্টার সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক পরিবেশমন্ত্রী ও বর্তমানে বন ও পরিবেশ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড.হাছান মাহমুদ এম.পি। গতকাল ৫ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় গ্রীন ক্রস ইন্টারন্যালানের সাধারণ অধিবেশনে ড.হাছান মাহমুদকে এ পুরুস্কার প্রদান করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে পরিবেশ বিষয়ক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) গ্রীন ক্রস ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবধিকার বিষয়ক সমন্বয় যৌথ উদ্যোগে এ পুরুস্কার প্রদান করা হয়ে থাকে। জেনেভার সিআইসিজি সেন্টারে অনুষ্ঠিত এ পুরুস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, কাউন্সিলর শেলী সালেহীনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের পরিবেশ বিষয়ক সরকারী ও বেসরকারী সংস্থার সদস্যবৃন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












