খেলাধুলা ডেস্ক : গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সর্বশেষ বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁকে দেখা গেছে হাশিম আমলা-এবি ডি ভিলিয়ার্সদের নেটে। সব ঠিক থাকলে সেই নিল ম্যাকেঞ্জিই এবার হতে যাচ্ছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ।
বিসিবি সূত্র জানিয়েছে, আসন্ন তিন জাতি ও শ্রীলঙ্কা সিরিজের আগেই কাজে যোগ দিতে পারেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট ও ৬৪টি ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান। আলাদা করে ব্যাটিং কোচ নেওয়ায় এটি এখন স্পষ্ট যে প্রধান কোচ রেখে জাতীয় দলের কোচদের যে কাঠামো, সেটি থেকে সরে আসছে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায়ও একাধিকবার পাওয়া গেছে সেই আভাস। যত দূর জানা গেছে, দক্ষিণ আফ্রিকার আরেক সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেনকে ডিরেক্টর অব কোচিং করে নতুনভাবে সাজানো হবে বাংলাদেশ দলের কোচিং প্যানেল।
সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন রিচার্ড হ্যালসল, ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং স্পিন কোচ সুনীল যোশি। অবশ্য শেষেরজন শ্রীলঙ্কা সিরিজের পরও দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে সংশয় আছে।
ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ কারস্টেন সম্প্রতি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিয়েছেন। তাঁকে সার্বক্ষণিক পাওয়া নিয়ে তাই সংশয় থাকেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য কাল অন্য একটি উপায়ও দেখিয়েছেন কারস্টেনকে রাখার, ‘হয়তো তিনি বছরে ছয় মাস কাজ করবেন। ফেব্রুয়ারির পর তিনি এলে এ নিয়ে কথা হবে।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












