অনেকদিন ধরেই বোমা হামলা, অপহরণ আর গুপ্ত হামলার শিকার নাইজেরিয়া, যার বেশিরভাগই ঘটিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।
এ বছর প্রতি মাসেই মাইদুগুরি বিশ্ববিদ্যালয় আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছে।
তাই এ থেকে বাঁচতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর তা হলো ট্রেঞ্চ খনন।
সাধারণত কোন সামরিক ঘাটির চারদিকে ট্রেঞ্চ বা পরিখার দেখা পাওয়া যায়। কিন্তু নাইজেরিয়ায় এই বিশ্ববিদ্যালয়টি এখন সেই ধরণের পরিখা তৈরি করতে বাধ্য হয়েছে।
পুরো গ্রীষ্মকালে তারা মাটি খুড়ে পুরো ক্যাম্পাসের চারদিকে দুই মিটার গভীর পরিখা তৈরি করেছে। আর পরিখার মাটি জমিয়ে বিশ্ববিদ্যালয়ের চারদিকে দেয়ালে মতো উঁচু করা হয়েছে।
ফলে খোলা মাঠ পেরিয়ে যে আত্মঘাতী বোমাবাজরা সাধারণত সেখানে হামলা করে, তারা এখন আর এই ট্রেঞ্চ বা পরিখা পার হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না।
এর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারবে, আশা করছে কর্তৃপক্ষ।
সূত্র, বিবিসি বাংলা
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












