অগ্রদৃষ্টি ডেস্কঃ অযাচিতভাবে পেছন থেকে এক নারীর দেহ স্পর্শ করায় ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড়ের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। বৃহস্পতিবার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভোপালে নতুন একটি বাস সেবার উদ্বোধন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় বাসে এক নারী ওঠার সময় মন্ত্রী তার দেহের পেছনের অংশ স্পর্শ করে দ্রুত হাত সরিয়ে ফেলেন।
অভিযোগ অস্বীকার করে ৮৫ বছরের বাবুলাল গৌড় বলেছেন, ‘এই ভিডিও ফুটেজের কোনো সত্যতা নেই। আমি কেবল নারী কর্মীদের দ্রুত বাসে ওঠার দিকে নির্দেশনা দিচ্ছিলাম এবং সেটা তারই ইঙ্গিত বহন করে। আমি যা বলছি, সেটাই সত্য।’
তবে কংগ্রেস ও আম আদমি পার্টি বাবুলাল গৌড়ের এ ব্যাখ্যা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বাবুলালের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে আম আদমি পার্টি। এসময় দলের মুখপাত্র নেহা বাগগা বলেন, ‘ বাবুলাল গৌড়র পদত্যাগ করা উচিৎ। বিষয়টি মুখ্যমন্ত্রী শিভরাজ চৌহানের দেখা উচিৎ।’
#
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












