ডেস্ক নিউজ : বাংলাদেশের নারায়ণগঞ্জ নগরীর ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের সমর্থকদের হামলায় মেয়র সেলিনা হায়াৎ আইভী ও কয়েকজন সাংবাদিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এসময় প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আজ (মঙ্গলবার) বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে ‘হকার মুক্ত ফুটপাত চাই’ স্লোগান ধরে লোকজন নিয়ে চাষাঢ়ার দিকে হেঁটে আসছিলেন সেলিনা হায়াৎ আইভী। এ সময় সায়েম প্লাজা থেকে আইভীর লোকজনের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলিও ছোড়া হয়। এ সময় ধাক্কাধাক্কিতে সড়কে পড়ে যান সেলিনা হায়াৎ আইভী। সমর্থকরা মানবদেয়াল তৈরি করে লাঠি ও ইটপাটকেলের আঘাত থেকে মেয়রকে প্রাণে রক্ষা করেন। তবে তাঁর পায়ে ইটের আঘাত লাগায় তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
এ সময় শহরের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেল গেইট এলাকা থেকে চাষাঢ়া এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সংঘর্ষ ঠেকাতে পুলিশ দুই শতাধিক ফাঁকা গুলি ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












