লন্ডন: দ্য গ্রেট ব্রিটিশ বেক অব উইনার বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়াকে পাশে নিয়েই ৯০তম জন্মদিনের কেক কাটলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে নাদিয়ার বানানো কেকের পাশে এসে দাঁড়িয়ে রানি রসিকতা করে নাদিয়াকে যখন জিজ্ঞেস করলেন ‘এটি কি কাটবো?’ নাদিয়ার সহাস্য উত্তর, ‘আমি আশা করছি’।
এরপর নাদিয়াকে পাশে রেখেই তিনস্তর বিশিষ্ট কেকে ছুরি চালালেন রানি। এ সময় উইন্সর ক্যাসেলের রাস্তায় দাড়ানো হাজারো মানুষের সমাবেশ থেকে রব ওঠে ‘হ্যাপি বার্থ ডে টু কুইন’। কেক কাটার আগে রানি অবশ্য কেকের রং, ডিজাইন ইত্যাদি নিয়ে সংক্ষিপ্ত কথাও বলেন নাদিয়ার সঙ্গে।
রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলে বিভিন্ন দেশের ২৬০ জন বিদেশি কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন। আগে থেকে টিকিট সংগ্রহকারী বিপুল সংখ্যক সাধারণ মানুষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ দিনটিতে উইন্ডসর ক্যাসল রাজপ্রাসাদেই অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করে সারাদিন কাটান রানি। নিজের জন্মদিনে পৃথিবীকে আলোকিত করতে সন্ধ্যায় এক হাজার আলোক শিখায় আগুন প্রজ্জ্বলন করেন। রাতে বিশেষ ভোজে অংশ নেন আমন্ত্রিত বাছাই করা অতিথিদের সঙ্গে।
এদিকে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বেশ ঘটা করেই বাংলাদেশি বংশোদ্ভূত বেকার নাদিয়া হোসেইনের তৈরি রানির জন্মদিনের কেকের প্রশংসা করে। কমলালেবুর দই দিয়ে অরেঞ্জ ড্রিজল কেকটি তৈরি করেন নাদিয়া।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












