নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বৈশাখী মেলার নামে ‘অশ্লীল নৃত্য ও জুয়ার আসর’ ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার বিকেলে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুনের নির্দেশে বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার ও বনপাড়া এলাকায় দুইটি অবৈধ মেলা, জুয়ার ও অশ্লীল নৃত্যের আসর ধ্বংস করে দেয়া হয়।
কিছুদিন ধরে এই মেলাদুটিতে অবৈধ জুয়া, হাউজি, লটারি ও যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য পরিচালিত হচ্ছে এবং মাইকের উচ্চ শব্দে আশপাশের এইচএসসি পরীক্ষার্থীদেরও লেখাপড়া বিঘ্নিত হচ্ছিল বলে পরীক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী ও র্যাব-৫।
এর আগে গত ৭ মে ‘বড়াইগ্রামে বৈশাখী মেলার নামে চলছে অশ্লীল নৃত্য’ শিরোনামে দেশের বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি স্থানীয় প্রশাসনের নজরে এলে শনিবার আসর ভেঙে দেয়া হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












