এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর সদর হাসপাতালের আশেপাশে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসার দায়ে ৩ জনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত এই সাজা দেয়। যাহার মামলা নং- ১/১৭, ২/১৭, ৩/১৭। পুলিশ তাদের নিকট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
সাজাপ্রাপ্তরা হলে, হাজীপুর মহল্লার কদম আলীর পুত্র আলাউদ্দিন (৩০), কাউরিয়াপাড়া মহল্লার ফজলু মিয়ার ছেলে মাহফুজ (২৪) এবং একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদ মিয়া(২৮)।
এলাকাবাসী জানায়, মাদক বিক্রেতারা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে আসছিলো। দীর্ঘদিন পর মাদক বিক্রেতারা গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকায় অন্যান্য মাদক বিক্রেতাদের গ্রেফতারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












