এম এস ইসলাম বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলা শিবপুর উপজেলা সৈদেরগাও গ্রামের নিরীহ মৎসচাষীদের নিকট থেকে অবৈধভাবে মাছের খাবারের নামে নানান কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ঔ গ্রামের রাজু মিয়া গঠিত একটি সন্ত্রাসী বাহিনী। শিবপুর উপজেলা বালিয়াহানী গ্রামের মৃত মোসলেহ উদ্দিন মোল্লার পুত্র মাজহারুল ইসলাম গত ২৭ জুলাই পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগে করেন। অভিযোগে বলেন, সন্ত্রাসী রাজু মিয়া মৎস চাষীদের মাছের খাবার সংগ্রহ করে।
মাজহারুল ইসলাম তার নিকট থেকে মাছের খাবার ক্রয় করে যথারীতি টাকা পরিশোধ করে দেয়। পরবর্তীতে তার নিকট থেকে মাছের খাবার ক্রয় না করায় রাজু বাহিনী পুনরায় তার নিকট ৭০ হাজার টাকা দাবী করে। রাজু বাহিনীর দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ১৬ জুলাই সকাল বেলা মাজহারুল ইসলামকে আড়ালিয়া মাদ্রাসার রাস্তায় একা পেয়ে রাজু বাহিনী তার রাস্তা গতিরোধ করে এবং বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করে। এক সপ্তাহের ভিতরে তাদের দাবীকৃত টাকা না দিলে খুন জখমের হুমকি প্রদান করে।
এ সময় মাজহারুল ইসলামের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে রাজু বাহিনীর কবল থেকে তাকে উদ্ধার করে। বর্তমানে রাজু বাহিনীর ভয়ে মাজহারুল ইসলাম চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। রাজু বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নিচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












