ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলার একমাত্র সরকারি মিডিয়া তালিকাভুক্ত দৈনিক সংবাদপত্র দৈনিক গ্রামীণ দর্পণ ২৪ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার পরিবারের সদস্যদের জন্য ও সারাদেশের সাংবাদিকদের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
রোববার সন্ধ্যায় দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি মো. আল-আমিন মিয়ার আয়োজনে পলাশ উপজেলা সংবাদ সংস্থার অফিসে এই অনুষ্ঠান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জয়, পলাশ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলহাজ জাহিদ হোসেন, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি, পলাশ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আনু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, আইন বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন, পলাশ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (টুক), যুবলীগ নেতা মুসলিম সর্দার, ঘোড়াশাল পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাংবাদিক হাবিব মিয়া, বায়েজিদ আহম্মেদ, আল-আমিন মুন্সি, রাসেল আহম্মেদ, আশিক প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন কারী মো. ইসমাঈল হোসেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












