এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ দেশে অব্যাহতভাবে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা।
বুধবার শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ নেতৃত্বে নরসিংদী সদরের গেঞ্জি পট্টি থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজার রোড হয়ে গুরুত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সমাবেশে জামায়াত সদর সেক্রেটারি মাহফুজ ভুইয়া বলেন, দেশে অব্যাহতভাবে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন জাতি হিসেবে আমরা এর দায় এড়াতে পারি না। বিশেষ করে সরকারের কাছে জাতি জানতে চায়, বাংলাদেশের পিতা-মাতারা কবে এ হুমকি এবং আতঙ্ক থেকে মুক্তি পাবে?গণধর্ষণ, শিশু হত্যা, নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ ব্যাপারে সব রাজনৈতিক দল, মানবাধিকার সংস্থা ও পেশাজীবী সংগঠন, বিশেষ করে দেশের সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতিবাদী, সোচ্চার ও বলিষ্ঠ ভূমিকা রাখার আহৃবান করেন।
এছাড়াও বিক্ষোভ মিছিলে নরসিংদী জেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম নাঈম সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












