মিজানুর রহমান সুহেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাঠি গ্রামের ফনি ভ্যূষন সূত্রধর এর বাড়িতে অবস্থিত পূজা মান্ডবে হামলা ঘটনায় আটক ২যুবক।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাঠি গ্রামের মৃত উকিল মিয়ার পুত্র আবু তাহের (২০), মৃত তাহির আলীর পুত্র জাবেদ মিয়া (২০), মাষ্টার মিয়ার পুত্র মিলাদ মিয়া (২২) সহ আরো কয়েক জন বখাটেপনারা গতকাল সন্ধা থেকে রাত ১১টা পর্যন্ত রাস্তায় গান তামাসা করে আসছিল। গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় পুজামান্ডপে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিমল সূত্রধর এর সাথে আলাপকালে তিনি জানান, স্বার্বজনীন স্বারদ্বীয় দূর্গা পূজার মূর্তি বানানোর কাজে ছিলাম, কিন্তু পূজা মন্ডপের পাশে আবু তাহের, জাবেদ মিয়া, মিলাদ মিয়া সহ ১০/১৫জনের একদল বখাটে মিলে গান বাজনা ও অশ্লীল কথা বার্তা বলছিল। এতে আমি বিরক্তবোধ করে তাদেরকে গান না করার জন্য বললে তারা আমাকে হুমকি দিয়ে মোবাইল ফোনে তাদের সহপাঠি খবর দেয়।
এতে লাঠিসুটা নিয়ে ইসমাঈল মিয়া, সাইফুর মিয়া, আজিজুল মিয়া, আজির মিয়া, হিরন মিয়া, জুনু মিয়া, খালেদ মিয়া, সেকুল মিয়া, রিপন মিয়া, দিলার হোসেন, আলামিন, সোলেমান মিয়া, আজির মিয়া সহ প্রায় অর্ধ শতাধীক লোক ওই পূজা মন্ডবে হামলা চালায়। এতে পূজা মন্ডপের কয়েকটি মুর্তি হেলেদুলে পড়ে যায়। এসময় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত স্বাভাবিক করেন। পরে স্থানীয় চেয়ারম্যান আলী আহমদ মুছা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানান এস আই মোবারক হোসেন রাত প্রায় ১২টা ৪৫ মিনিটের সময় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফুটারমাঠি গ্রামের মৃত উকিল মিয়ার পুত্র আবু তাহের (২০), মৃত তাহির আলীর পুত্র জাবেদ মিয়া (২০) কে আটক করে থানায় নিয়ে যায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












