স্টাফ রিপোর্ট।। নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম কতৃক প্রতিষ্ঠিত দারুল উলুম নাদামপুর মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উক্ত মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল মো’মিন শায়েখে ইমামবাড়ী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন। হাজ্বী তোরাব উল্লাহর সভাপতিত্বে ও মাওলানা মুফতি ফয়সল তালুকদারের পরিচালনায় এতে শুভোচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও মাদ্রাসা প্রতিষ্টাতা সদস্য মাওলানা আশরাফুল ইসলাম।
উক্ত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, বাউশা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সিরাজুল হক। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মাষ্টার আব্দুল ওয়াদুদ, কাওছার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক জামে মসজিদের ইমাম হাফিজ কবির আহমদ। প্রধান অতিথি এক বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত মাদ্রাসা উদ্বোধন করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












