চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক ‘মেঘের ওপারে’তে ক্রিকেটার চরিত্রে দেখা যাবে হাসিনকে। আর তার সঙ্গে আছে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তারকা অভিনেতা সাজ্জাদ। লোপা কায়সারের উপন্যাস অবলম্বনে কাফি বীরের পরিচালনায় ধারাবাহিকটি প্রচার শুরু হচ্ছে আগামী বুধবার থেকে।
প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মেঘের ওপারে। নাটকটির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদ নবী।
২৬ পর্বের এই ধারাবাহিকটির গল্পে দেখা যাবে নূপুর (হাসিন) বেশ চঞ্চল টাইপের একটি মেয়ে। গাছে ওঠা, বনবাদাড়ে দৌড়াদৌড়ি, ক্রিকেট খেলাসহ যত ধরনের দস্যিপনা আছে সব করছে নূপুর। মেয়েটির জীবনে একসময় প্রেম আসে। তবে সেই প্রেমকে আবার তথাকথিত প্রেম বলা যাবে না। তার জীবনে ধনাঢ্য পরিবারের ছেলে রায়হান (সাজ্জাদ) আসে এক ভিন্ন অনুভূতি নিয়ে। নূপুরদের বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠায় রায়হান। শুরু হয় অন্যরকম এক গল্প। নানান ঘটনায় এগুতে থাকে ‘মেঘের ওপারে’ ধারাবাহিক।
হাসিন ও সাজ্জাদ ছাড়া আরও অভিনয় করেছেন, মাহবুবা রেজানুর, শিরিন বকুল, সাদেক বাচ্চু, মেনেকা, শাহ আলম দুলাল, শামীম, মনিরা ইউসুফ মেমী, সিনথিয়া, সৈয়দ শফিক প্রমূখ।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












