ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ায় তাঁর তিনদিনের সরকারি সফর শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে তিনি সফর করেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ বিকেল ৪টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর এই সফরকালে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে এবং পর্যটন, কৃষি, বেসামরিক বিমান, আইসিটি ও কারিগরি শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে কম্বোডিয়া ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি এবং ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
শেখ হাসিনা কম্বোডিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। তিনি কম্বোডিয়ার রাজা নরদোম সিহামনের সঙ্গে সৌজন্য সাক্ষাত দান করেন। তিনি কম্বোডিয়া চেম্বারের বাণিজ্য আলোচনায় যোগ দেন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী দেয়া একটি সরকারি ভোজ সভায়ও যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরদোম সিহানুকের রাজকীয় স্মৃতি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার রয়েল পার্টি ফানসিনপেকের প্রেসিডেন্ট নরদোম রনরিধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করেন। (বাসস)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












