জাকির সিকদার ,স্টাফ রিপোর্টার : দেশের প্রতিটি উপজেলায় সরকারিভাবে একটি করে বৃদ্ধাশ্রম করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
দেশের সব স্থানে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার, অদক্ষ প্রযুক্তি ব্যবহারের কারণে রিরোলিং মিলসহ বিভিন্ন শিল্পে সনাতনী যন্ত্রপাতি ব্যবহারের কারণে যে গ্যাস ও বিদ্যুৎ অপচয় হচ্ছে তা রোধ করার ব্যবস্থা করতেও সুপারিশ করেছে কমিটি। বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতিকে ভেঙে প্রাইভেট কোম্পানি আইনে নেওয়ার ব্যবস্থা করা, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং মাঝারি শিল্প স্থাপনে উৎসাহিত করাসহ বিগত বৈঠকে গৃহীত সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, মো. তাজুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ হান্নান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












