স্পোর্টস ডেস্কঃ কোচ জেরার্দো মার্তিনো চেয়েছিলেন কোপা আমেরিকার এই আসরেই লিওনেল মেসির রেকর্ডটা হোক। চেয়েছিলেন কোটি কোটি ভক্তও।
হতাশ করেননি আর্জেন্টিনা অধিনায়ক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেমি-ফাইনালে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে লাভেস্সির প্রথম গোলে অবদান রাখার পর প্র্রথমার্ধের ৩২তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি।
ডি-বক্সের খানিকটা বাইরে মেসিকে ফাউল করে বিপদ ডেকে আনেন ক্রিস ওন্ডোলোভস্কি। ফ্রি-কিক নেওয়ার আগে বুটের ফিতা সময় নিয়ে বাঁধলেন মেসি। তারপর নিলেন বাঁ পায়ের বাঁকানো এক শট। বল ডান কোণের ক্রসবার ঘেঁসে ঢুকলো জালে।
আর্জেন্টিনার হয়ে মেসির গোল হলো ৫৫টি। গাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে বার্সেলোনার ফরোয়ার্ডই এখন দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা।
১১২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন মেসি। বাতিস্তুতা ৫৪ গোল করেছিলেন ৭৮ ম্যাচ খেলে











