মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:– দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউপির পৃথক দু’টি গ্রামে রহস্যজনক ভাবে ২ মাদকসেবীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজার এলাকার অমূল্য চন্দ্র রায়ের ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (৫৭) ও মালপাড়ার আবুল কাশেমের ছেলে আব্দুল বাবুল ওরফে বাতেন (৫২)।
৮ই আগস্ট (সোমবার) ভোরে বাতেন এবং সকালে কৃষ্ণের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোলাই মদ পানে ওই দুইজনের এ মৃত্যু হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি আরো জানান, তদন্ত রির্পোট আসলেই নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করে নি।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












