এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ১ যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।
গত ১৭ সেপ্টেম্বর শনিবার রাত্রী সাড়ে ৮টায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার দুয়ানী কাশিমনগর (বৈরাগীপাড়া) এলাকার বিনয় বর্মনের পুত্র ঘনে বর্মন (২০)কে ২ বন্ধু বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর জোতডোবা নামক স্থানে নিয়ে এসে ধারালো চাকু দিয়ে গলায় আঘাত করে। এসময় ঘনে বাঁচার চেষ্টায় তাদের সাথে ধস্তাধস্তি ও চিৎকার করতে থাকে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্থানীয় আ’লীগ সভাপতি মতিয়ার রহমানের সহযোগিতায় ঘনে বর্মনকে মুমুর্ষ অবস্থায় বীরগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষনিক দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে, পরে অবস্থার অবনতি হলে রাত্রী ১২টায় দিমেক কর্তৃপক্ষ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে।
সন্ত্রাসী ২ বন্ধুরা হলেন দুয়ানী কাশিমনগর (বৈরাগীপাড়া) এলাকার প্রতিবেশী নিপেন্দ্র নাথের পুত্র উৎপল ও আলোকঝাড়ী এলাকার আব্বাস আলীর পুত্র নুর ইসলাম (সাদ্দাম)।
ঘনে বর্মনের পিতা বিনয় বর্মন জানায়, তারা ঘনেকে সংঙ্গে নিয়ে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় মেয়ে দেখার নাম করে সন্ধ্যায় বাড়ী হতে নিয়ে আসে। বর্তমানে তারা পলাতক রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












