এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ জয়নন্দ ডিগ্রী কলেজ সরকারী ঘোষনার সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রী কলেজ সরকারী ঘোষনার সিদ্ধান্তে রবিবার এলাকাবাসী ও ছাত্র/ছাত্রীদের আয়োজনে ক্যাম্পাস থেকে একটি র্যালী জয়নন্দ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ডাবোর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সত্যজিৎ রায়, অধ্যক্ষ মোঃ তহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আমিনুল ইসলাম, আবুল হাসেম, ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন, পঙ্কজ রায়, নবাব ইসলাম, নরোত্তম রায়, ইব্রাহিম আলী বাবুল, ছাত্রী শামীমা জাহান, সুইটি বেগম, পারভিন আক্তার প্রমুখ।
পথসভা শেষে অধ্যক্ষ তহিদুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে বলেন, ১৯৯২ইং ৩ একর জমিতে প্রতিষ্ঠিত কলেজে বর্তমানে প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। এইচএসসি, ডিগ্রী, কারিগরি শাখায় কম্পিউটার অপারেশন, সেক্রেটারী অব সাইন্স, হিসাব রক্ষন ও ব্যাংককিং, উদ্যোক্তা উন্নয়ন, একাদশ ও দ্বাদশ এবং অনার্স বাংলা, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান ও রাষ্ট্র বিজ্ঞান (প্রক্রিয়াধিন) শাখায় প্রায় সহশ্রাধিক ছাত্র/ছাত্রী অধ্যায়নরত রয়েছে। দ্বিতল একাডেমিক ভবন, পর্যাপ্ত ক্লসরুম, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরী (১০হাজার বই) সহ বিশাল খেলার মাঠ এবং প্রতিটিক্ষেত্রে পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানান।











