এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) আওতায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সারাদেশে প্রতিটি উপজেলা ও মহানগরের একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদরাসায় সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কেবিনেট গঠনের লক্ষ্যে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন দিনাজপুরের চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন। এতে ১০৬১ জন ভোটারের মধ্যে ৫৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৮ সদস্য বিশিষ্ট কেবিনেট গঠনের লক্ষ্যে ৬ষ্ঠ হতে দশম শ্রেনী পর্যন্ত ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্তিতা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল ইসলাম উপস্থিত থেকে ভোট গ্রহন পর্যবেক্ষন করেন।
দশম বিজ্ঞান শাখার উৎস সরকার ৩৭৫ ভোট, অষ্টম গোলাপ শাখার ফারহান সাদিক ৩২৭ ভোট, দশম ভোকেশনাল বিল্ডিং মেইনন্টেন্যান্স শাখার সাব্বির সরকার ২৮৬ ভোট, সপ্তম দোয়েল শাখার মাসুদ রানা ২৭৮ ভোট, নবম বিজ্ঞান শাখার মেজবাউল কবির ২৭২ ভোট, নবম ভোকেশনাল জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস শাখার চঞ্চল রায় ২৩২ ভোট, অষ্টম শাপলা শাখার আল আমিন ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৬ষ্ঠ রজনীগন্ধা শাখার দিপ্ত বসাকের কোন প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দশম বিজ্ঞান শাখার সেলিম রেজা ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











