এন.আই.মিলন, ষ্টাফ রিপোর্টার- দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ রাশ মেলায় যাত্রাপালা চলাকালে বোমা বিস্ফোরণে আহত হয়েছে ৬ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত ১টায় কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তজিউ রাশ মেলায় ভোলানাথ অপোরা নামে যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোলানাথ অপোরা যাত্রার মালিক হারেজ ও এলাকাবাসী জানায়, আহতরা হলেন কাহারোল উপজেলার দশমাইল গ্রামের মোঃ আব্দুল করিমের পুত্র মোঃ সাইদুর রহমান (২৭), একই এলাকার মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ আব্দুল জববার (২৮), নীলফামারী জেলার সৈয়দপুরের মোঃ মিন্টু (৩০), লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাশিরামপুর গ্রামের ননী গোপালের পুত্র স্বাধীন রায় (৩৫), রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দামদরপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ মোছাদ্দেক হোসেন (২৩), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মিহির দাশের পুত্র উমা কান্ত (২৫)।
কাহারোল থানার ওসি মোঃ আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাশ মেলায় ভোলানাথ অপেরা যাত্রা প্যান্ডেলের উত্তর কোণে অজ্ঞাত দুর্বৃত্তরা বোম বিস্ফোরণ ঘটালে ৬ জন আহত হয়েছে।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার, ডি.আই.ও-১ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় পুলিশ কর্মকর্তারা জানায়, ঘটনাটি নাশকতা মুলক নয় তবে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এই মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে।
মেলা কর্তৃপক্ষ জানায়, যাত্রা প্যান্ডেল নিয়ে দন্দের কারনে ঘটনাটি ঘটতে পারে।
এলাকাবাসী সুত্রে জানাযায় ভোলানাথ অপোরা নামে যাত্রা প্যান্ডেলটিতে অশ্রলীল নৃত্য চলার কারনেও ঘটনাটি ঘটতে পারে। ইতি পূর্বে ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালীর মেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলের একই কারনে মেলাটি দ্রুত বন্দ হয়।
অপরদিকে একটি মহল মনে করছেন, বীরগঞ্জ উপজেলা শহরের পার্শে ও মেলা হতে ১১ কিঃমিঃ দুরে নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারের ব্যাক্তি মালিকানাধীন মেলা উদ্বোধনের পূর্বে সরকারের রাজস্ব আয়কারী মেলাগুলিকে বন্দের অপচেষ্টাও হতে পারে।
উল্লেক্ষ, ২৫ অক্টোবর থেকে এক মাসব্যাপী এই মেলাটি শুরু হয়েছিল। এই ঘটনার পরপরই যাত্রাপালা বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে রাসমেলা চলবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।











